মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ভোগান্তি ছাড়াই অনলাইনে শিক্ষকদের অবসরের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

অনলাইন ডেক্সঃ আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে শিক্ষকদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যতদিন নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, শিক্ষকদের এই টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। এমনকি কোনো ভোগান্তি ও কোনো মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা সইতে হবে না। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া বরাবরই শিক্ষা-শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ এবং ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা বিস্তারে তার চালু করা ‘শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ’ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে ‘মডেল’ হিসেবে অনুসরণ করছে। প্রধানমন্ত্রী বলেন, পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক-বীমাসহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থরক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। তিনি আরও বলেন, জাল ইনডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add