বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline :
সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ। সাতক্ষীরার প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা আর নেই: শোকের ছায়া রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ করেছেন,দায়িত্ব পালন করবেন স্পিকার লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি আরবের প্রিন্সের মৃত্যু হয়েছে দৈনিক দক্ষিণের মশাল পএিকার সম্পাদকের স্ত্রী ইন্তেকাল করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ১৫ নম্বর বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রকিব। সভায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আরিজুল ইসলামকে সভাপতি এবং শেখ সাইফুল ইসলাম কচিকে সহসভাপতি নির্বাচিত করা হয়। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার।
কমিটির অন্যান্য সদস্য হলেন আলহাজ বদরুর রহমান গাইন, মোহাম্মদ শের আলী, মোঃ আব্দুর রহমান, বাইজিদ গাইন, শেখ আব্দুল মুহিদ, জান্নাতুল ফেরদৌস, তানজিলা খানম, মুক্তা খানম ও শাহানারা পারভীন।
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add