শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline :
অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান | বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য সবুজ ভবন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: ফয়জুল করীম

ডেস্ক রিপোর্টঃ / ১৯৬ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে; কোনো দল বা ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছনোর ষড়যন্ত্র করা হলে জনগণ তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনি গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারে, তাহলে জনগণ এ সরকারকে ক্ষমা করবে না।

এ নির্বাচনে কোনো পেশিশক্তি, দখলবাজি, মারামারির চেষ্টা করলে তাদের উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি।

ফয়জুল করীম বলেন, দেশের জনগণ আর চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিবাজকে ভোট দিতে চায় না। জনগণ তার পছন্দের ব্যক্তিকে যাতে ভোট দিতে পারে সরকারকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে বলে জানান তিনি।

জনসভায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা গাজী আতাউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে জনসভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগদান করেন দলটির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add