মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির ৪৪ লাখ টাকার সামগ্রী বিতরণ

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির ৪৪ লাখ টাকার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার আশাশুনিতে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ (এডিপি) থেকে ৪৪ লাখ ২৪ হাজার ৭৭৯ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী বাছাইকৃত উপকারভোগী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা.রবিউল বাশার উপকারভোগীদের হাতে সামগ্রী তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান,জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুস সবুর,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তজা,উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, জামায়াতের উপজেলা সহ-সেক্রেটারি ডা.রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের বাছাইকৃত উপকারভোগীদের মাঝে ১১টি ব্যাটারিচালিত ভ্যান, ৩৩টি সেলাই মেশিন,৩৩টি বাইসাইকেল,৯৯টি সিলিং ফ্যান,২৪ জোড়া স্কুল বেঞ্চ,২২টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২০৩টি ফুটবল বিতরণ করা হয়।
বক্তারা বলেন,এডিপির আওতায় প্রদত্ত এসব সহায়তা কর্মসংস্থান সৃষ্টি,শিক্ষা কার্যক্রমে গতি আনা এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি,উপকারভোগী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add