সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

শিমুলবাড়ীয়া একতা সংঘের নবনির্বাচিত সদস্যদের শপথ

ফিংড়ী প্রতিনিধি: / ২২১ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়ায় উৎসবমুখর পরিবেশে শিমুলবাড়ীয়া একতা সংঘের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শিমুলবাড়ীয়া একতা সংঘের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠান পরিচালনাকারী ও প্রধান নির্বাচন কমিশনার, ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সামসুর রহমান, ফিংড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শাহিনুজ্জামান শাহীন, সেক্রেটারি মাওলানা জুম্মান আলী, সহকারী সেক্রেটারি আল মুজাহিদ, শিমুলবাড়ীয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল্লাহ সরদার, বর্তমান ইউপি সদস্য ইউসুফ সরদার, ইউনিয়ন ম্যারেজ রেজিস্ট্রার মাওলানা আলাউল করিমসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে নবনির্বাচিত সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে তিনি সকল বিজয়ী সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
নবনির্বাচিত সদস্যবৃন্দ- ১. সভাপতি : মোঃ জয়নাল আবেদীন সরদার, ২. সহ-সভাপতি : মোঃ রবিউল ইসলাম শান্ত, ৩. সাধারণ সম্পাদক : মোঃ আমানুল্লাহ আমান, ৪. যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ হাবিবুর রহমান বাবু, ৫. সাংগঠনিক সম্পাদক : মোঃ জয়নাল আবেদীন (মাস্টার), ৬. সহ-সাংগঠনিক সম্পাদক : মোঃ আজিজুল ইসলাম ঢালী, ৭. কোষাধ্যক্ষ : মাওলানা মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, ৮. দপ্তর সম্পাদক : মোঃ নাসির উদ্দিন, ৯. ক্রীড়া সম্পাদক : বাবু জয়ন্ত মন্ডল। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add