মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর জামায়াতের রুকন বৈঠক (সদস্য) অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ। বৈঠকে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, মাওলানা মোশলেম আলী, মাওলানা আনিছুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম ও ডা. শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এছাড়া ভোমরা, আলীপুর, ধুলিহর, ব্রহ্মরাজপুর, লাবসা ও ফিংড়ী ইউনিয়নের রুকন (সদস্য)বৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। বৈঠকে বক্তারা আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের দায়িত্বশীল ও রুকনদের নিজ নিজ এলাকায় আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং নির্বাচনী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে হবে। এজন্য দায়িত্বশীলদের পরিকল্পিতভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add