সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ডেস্ক রিপোর্টঃ / ১৯২ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ও বিন¤্র শ্রদ্ধায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর এখানে উপস্থাপন করা হলো।
মুক্তিযোদ্ধা সংসদঃ দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসে গভীর বেদনার দিন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সাতক্ষীরায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১৯৭১ সালের বিজয়ের প্রাক্কালে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর এই দিনটিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
সাতক্ষীরা রাজ্জাক পার্কের শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা প্রশাসককে সাথে নিয়ে মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান, কালিদাস রায়, জালাল উদ্দিন, মোহাম্মদ আলী, আব্দুল গনি এবং মঈন খানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিপিবি সাতক্ষীরা জেলা সভাপতি আবুল হোসেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, বাসদ নেতা আবু তালেব মোল্লা এবং গণআন্দোলন জোটের জেলা নেতা মাষ্টার আব্দুল জব্বারসহ বিভিন্ন বাম ও প্রগতিশীল সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় এবং মুক্তবুদ্ধি চর্চার মাধ্যমে আলোকিত সমাজ নির্মাণের লড়াই অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ ৭১-এর পরাজিত শক্তিকে প্রতিহত করার জন্য সাতক্ষীরাবাসীর প্রতি আহ্বান জানান। তাঁরা আরও বলেন, উদার গণতান্ত্রিক প্রগতিশীল সরকার গঠনের লক্ষ্যে ১৯৭১-এর চেতনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই এখন খুবই প্রাসঙ্গিক। সভায় শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add