বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline :
সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ। সাতক্ষীরার প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা আর নেই: শোকের ছায়া রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ করেছেন,দায়িত্ব পালন করবেন স্পিকার লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি আরবের প্রিন্সের মৃত্যু হয়েছে দৈনিক দক্ষিণের মশাল পএিকার সম্পাদকের স্ত্রী ইন্তেকাল করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

গ্রীন টিভির প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম

ডেস্ক রিপোর্টঃ / ৩২৪ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

স্যাটেলাইট টেলিভিশন গ্রীন টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সংবাদকর্মী মীর খায়রুল আলম। চলতি মাসের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটির হেড অব নিউজ মাহমুদ হাসান স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ দেয়া হয়। জানা যায়, মীর খায়রুল আলম বাংলাতে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। এছাড়া তিনি দেবহাটা প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক সংবাদ, ডেইলি মর্নিং গ্লোরি, রেডিও নলতাসহ একাধিক স্থানীয়, জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মীর খায়রুল আলম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যখন থেকেই এ পেশায় জড়িত হয়েছি। তখন থেকেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা করে আসছি। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে পেশাটিতে যুক্ত থেকে গনমানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি। এতে অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছি। প্রিন্ট, অনলাইন, মাল্টিমিডিয়ার কাজ করার পাশাপাশি নতুন করে ইলেকট্রনিক মিডিয়া স্যাটেলাইট টেলিভিশন গ্রীন টিভিতে কাজের সুযোগ পেয়ে আনন্দিত। চেষ্টা করবো সকলের সহায়তা নিয়ে অতীতের মতো নিজের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে গণমানুষের খবর নাগরিকের পর্দায় ফুটিয়ে তুলতে। আমার জন্য সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add