সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি

নিজস্ব প্রতিনিধি: / ৩০২ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্যসচিব আবু জাহিদ ডাবলু এর সঞ্চালনায় সাতক্ষীরা শহরের মোজাহের পেট্রোল পাম্পের সামনে থেকে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের তুফান কোম্পানী মোড়ে এসে র‍্যালি শেষ হয়।

বর্ণাঢ্য বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ কামরুজ্জামান কামু, সাবেক তাঁতী দলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আলি শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব, যুব নেতা ও যুব নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ সিয়াম, আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা শহর। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add