বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline :
সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ। সাতক্ষীরার প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা আর নেই: শোকের ছায়া রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ করেছেন,দায়িত্ব পালন করবেন স্পিকার লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি আরবের প্রিন্সের মৃত্যু হয়েছে দৈনিক দক্ষিণের মশাল পএিকার সম্পাদকের স্ত্রী ইন্তেকাল করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরা সদরের নতুন ইউএনও অর্ণব দত্ত

ডেস্ক রিপোর্টঃ / ৩২৯ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন অর্ণব দত্ত। সোমবার (১৫ ডিসেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। নবাগত ইউএনও অর্ণব দত্তকে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। এ সময় উপজেলা নির্বাহী প্রকৌশলী ইয়াকুব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্ণব দত্ত নেত্রকোনা জেলার বাসিন্দা। সাতক্ষীরায় যোগদানের আগে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি বরিশাল জেলার উজিরপুর এবং সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ৩৭তম বিসিএস ক্যাডার হিসেবে প্রশাসনে যোগদান করেন অর্ণব দত্ত। শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে অনার্স ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add