বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline :
সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ। সাতক্ষীরার প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা আর নেই: শোকের ছায়া রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ করেছেন,দায়িত্ব পালন করবেন স্পিকার লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি আরবের প্রিন্সের মৃত্যু হয়েছে দৈনিক দক্ষিণের মশাল পএিকার সম্পাদকের স্ত্রী ইন্তেকাল করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্টঃ / ৩৬৩ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

খুলনা মহানগরীতে ইমদাদুল হক মিলন (৪৫) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দেবাশীষ বিশ্বাস (৩৫) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই এলাকার মো. বজলুর রহমানের ছেলে। তিনি ‘বর্তমান সময়’ নামের একটি নিউজ পোর্টাল চালাতেন এবং ডুমুরিয়ারর শলুয়া প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শলুয়া বাজার জনতা ব্যাংকের সামনে প্রথমে দেবাশীষ বিশ্বাসের বুকে গুলি করে দুর্বৃত্তরা। পরে সঙ্গে থাকা সাংবাদিক মিলনের মাথায় গুলি করে। এরপর আরও তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমদাদুল হক মিলন শলুয়া বাজারে অবস্থিত জনতা ব্যাংকের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে দুটি মোটরসাইকেলে চার জন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে চায়ের দোকানে বসে থাকা দেবাশীষও গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেবাশীষ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তিনি শলুয়া বাজার এলাকার সাবেক মেম্বার রবিন বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শলুয়ায় গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন সাংবাদিক মিলনসহ দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের কারা কেন গুলি করেছে, তার কারণ অনুসন্ধান ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add