সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline :
ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আশুগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মা/দ/ক কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ গার্মেন্টস শিল্পে বিদেশিদের ছাড়াই শতভাগ দেশীয় কর্মসংস্থান সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার মুখপাত্র মাহ্দী আমিন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত খালাস পেয়েও প্রত্যর্পণ আইন জটিলতায় নেত্রকোনার কারাগারে তিন ভারতীয় নাগরিক বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল সাইবার আইন মানুষের কণ্ঠরোধ করতে নয়, অপসাংবাদিকতা রোধে করা হচ্ছে: আইনমন্ত্রী আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ আইনমন্ত্রীর উপস্থিতিতে সাতক্ষীরা জেলা বিএনপিতে ঐক্যের ডাক: বাক-শালীনতা ও শৃঙ্খলা রক্ষার কড়া বার্তা দিয়েছেন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন………………..এমপি মুহাদ্দিস রবিউল বাশার

Reporter Name / ৫৮ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন………………..এমপি মুহাদ্দিস রবিউল বাশার
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দুঃস্থ,অসহায়,অসুস্থ,প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে ২৫ জন উপকারভোগীর মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত উপকারভোগীরা এ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ হাজার টাকা করে অনুদান গ্রহণ করেন।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ,সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং আশাশুনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুণ্ডু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেন,”সমাজের অসহায়,দুস্থ ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। রাষ্ট্রের কল্যাণমূলক সেবার সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে যায়,সে লক্ষ্যেই এ ধরনের বিশেষ অনুদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরো বলেন,শুধু দলীয় লোক নয়,জামায়াতের লোক নয়,হিন্দু হোক-মুসলিম হোক,বিএনপি-জামায়াত যে দলেরই হোক না কেন দুঃস্থ,অসহায়,অসুস্থ,প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি হলে তিনি সেবার আওতায় আসবেন।
তিনি উপস্থিত উপকারভোগীর প্রত্যেককে সমাজ ও সন্তানদের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান,যেন তারা মদ,গাঁজা,জুয়া ফেনসিডিলসহ কোন ধরনের নিশায় আসক্ত না হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক আব্দুস সবুর,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান,উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম,খাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওঃ আব্দুর রশিদ,সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন,মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিদর্শক বিল্লাল হোসেন,সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ,সাংবাদিকবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলার ১১টি ইউনিয়নের ২৫ জন দুঃস্থ,অসহায়,অসুস্থ,প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির হাতে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,এ ধরনের মানবিক সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add