শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আবদুর রহিম সাকি অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য সবুজ ভবন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক।
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের‘শহীদ আসিফ পাঠাগার’-এর বই সমৃদ্ধকরণ কর্মসূচি।

স্টাফ রিপোর্টার / ১৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের‘শহীদ আসিফ পাঠাগার’-এর বই সমৃদ্ধকরণ কর্মসূচি।
‎​
‎সাতক্ষীরা সরকারি কলেজে অবস্থিত ‘শহীদ আসিফ পাঠাগার’-এ নতুন বই সংযোজন ও বই সমৃদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২০ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে কলেজ লাইব্রেরিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সাতক্ষীরা সরকারি কলেজ থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

‎​২০২৪ সালের ১৮ই জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ- এ ইংরেজি ভাষা ও সাহিত্য অধ্যায়নরত সাতক্ষীরার প্রথম শহীদ আসিফ হাসান। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে গত বছর সাতক্ষীরা সরকারি কলেজে প্রতিষ্ঠিত হয় ‘শহীদ আসিফ পাঠাগার’।

‎কলেজ ছাত্রশিবিরের সভাপতি জিয়াউর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই সমৃদ্ধকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান।

‎​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো: নুরুন্নবী।
‎​
‎প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন:
‎”শহীদ আসিফ হাসান আমাদের প্রেরণার আলোকবর্তিকা। ২০২৪ সালের জুলাই বিপ্লবে তাঁর রক্তে ভেজা পথ ধরে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল, সেই চেতনাকে বুকে ধারণ করেই আজকের তরুণ সমাজকে এগিয়ে যেতে হবে। কেবল ক্ষণিকের আবেগে নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও সঠিক ইতিহাস চর্চার মাধ্যমেই আমাদের এই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। ‘শহীদ আসিফ পাঠাগার’ সেই প্রজ্ঞাবান ও আদর্শিক প্রজন্ম গড়ার সূতিকাগার হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সমৃদ্ধ করবে এবং শহীদ আসিফের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করবে।”

‎ বই বই সমৃদ্ধি কর্মসূচিতে ​আরও উপস্থিত ছিলেন শহর ছাত্র শিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ ,অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান ,তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা , এইচআরডি সম্পাদক মোঃ মাসুদুজ্জামান,সাবেক কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও কলেজ সেক্রেটারি মোঃ আবু হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add