বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline :
ফাতিহা-ই-ইয়াজদহম এর গুরুত্ব ও ফজিলত নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: আবহাওয়া অফিস বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া চীন-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি করেছে সরকার বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক করেছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত সাতক্ষীরায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ভারত এবং চিনের জন্য শাস্তির বিধান! অথচ রাশিয়ার একটি জিনিস আমদানি করতে পারবে আমেরিকা, নতুন বিলে দ্বিচারিতা
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা

মোঃ সাইদুল বাসার / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা।
​পরিকল্পিত সহিংসতার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্ট এলাকা থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য ও বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, নতুন বাংলাদেশ গঠনে দেশবিরোধী শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠন যেকোনো মূলu এসব চক্রান্ত প্রতিহত করবে। নির্বাচিত সরকারের বিরুদ্ধে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল এবং সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশে জেলা যুবদল ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add