শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline :
সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’ : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আবদুর রহিম সাকি অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য সবুজ ভবন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

না ফেরার দেশে ড. দিলারা বেগম

নিজস্ব প্রতিনিধি: / ৩২৮ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা যেন এক ক্ষণজন্মা অভিভাবককে হারাল। না-ফেরার দেশে চলে গেছেন প্রথিতযশা শিক্ষাবিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বরেণ্য সমাজসেবক ড. দিলারা বেগম (৭৩)। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে নিজ বাড়িতে রান্নার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে মাথা ঘুরে মেঝেতে পড়ে জ্ঞান হারান। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ড. দিলারা বেগম ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আনিসুর রহিমের (মরহুম) সহধর্মিণী। এই দম্পতি সাতক্ষীরার শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণে আজীবন আলোকবর্তিকা হিসেবে কাজ করে গেছেন। অধ্যক্ষ হিসেবে অবসরের পর ড. দিলারা বেগম সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি), সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরা শাখার সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গভীর রাতেও তাঁর বাসভবনের সামনে শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভিড় দেখা যায়। অনেকেই প্রিয় শিক্ষকের এমন আকস্মিক প্রস্থানে কান্নায় ভেঙে পড়েন। সাতক্ষীরার সুধীমহল জানিয়েছেন, ড. দিলারা বেগম কেবল একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজসংস্কারক। শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং কর্মনিষ্ঠা সাতক্ষীরার মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। পারিবারিক সিদ্ধান্তে তাঁর জানাজা ও দাফনের সময়কাল পরবর্তীকালে জানানো হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add