শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Headline :
সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’ : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আবদুর রহিম সাকি অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরার আইনজীবী হাসনা হেনা খানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: / ৩১৬ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য ও ল কলেজের প্রভাষক এড. হাসনা হেনা খানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ এশা শহরের পলাশপোল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
এর আগে রবিবার রাত ২টা ১৪ মিনিটে সাতক্ষীরা সিবি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাসনা হেনা খান মহিলা নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী ছিলেন। তাঁর স্বামী ডক্টর রবিউল ইসলাম খান সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ এবং নাগরিক ঐক্যের জেলা সভাপতি। তাঁদের একমাত্র সন্তান বিথার রবিউল খান জেলা ছাত্র পরিষদের সভাপতি।
পলাশপোল জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম, মরহুমার স্বামী ডক্টর রবিউল ইসলাম খান ও ছেলে বিথার রবিউল খান। জানাজায় ইমামতি করেন মুহাদ্দিস আব্দুল খালেক।
দাফনের আগে মরহুমার মরদেহে জেলা আইনজীবী সমিতি, সাতক্ষীরা ল কলেজ, পিকে ইউনিয়ন ক্লাব এবং খান অ্যান্ড খান চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকালে জেলা আইনজীবী সমিতি ভবনে তাঁর স্মরণে একটি শোক সভা (কোর্ট রেফারেন্স) অনুষ্ঠিত হয়।
পেশাগত জীবনে হাসনা হেনা খান একজন নিষ্ঠাবান আইনজীবী ও শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাতক্ষীরার আইনি অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add