শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline :
সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’ : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আবদুর রহিম সাকি অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আহাজ উদ্দীন / ৪৫ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী সমিতি ভবনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাড. সৈয়দ রেজওয়ান আলি, এমএম বিল্লাহ, আতিকুর রহমান খান, সাংবাদিক মনিরুল ইসলাম, নুরজাহান বেগম, ফয়সাল হোসেন, আবু জাফর, শেখ আব্দুল ওয়াহেদ, মোস্তাফিজুর রহমান, হাবিবুল্লা, মোঃ আহাজ উদ্দীন ও বকুল হোসেন প্রমুখ। সভায় বক্তারা সমাজসেবা, মানবকল্যাণ এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার আহ্বান জানান। সভায় সর্বসম্মতিক্রমে শহরের প্রাণসায়র খালের তীরে একটি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। এ কর্মসূচিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির সমাপনী বক্তব্যে শেখ সিদ্দিকুর রহমান বলেন, পরিবেশ রক্ষা ও মানবকল্যাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সাতক্ষীরা গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add