কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণসাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ নম্বর কাদাকাটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নান। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাদাকাটি হাজির হাট থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি, যদুরডাঙ্গা, টেংরাখালী, তেঁতুলিয়া, মিত্র তেঁতুলিয়া, টেকাকাশিপুর, শ্রীরামকাটি-সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ১১ নম্বর কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর হোসেন টুকু, সহ-সাধারণ সম্পাদক সফিউল সানা, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার, প্রচার সম্পাদক শহিদুল সরদার, সহ-প্রচার সম্পাদক মোঃ জব্বার সরদার, সহ-সভাপতি মোঃ মান্নান সরদার এবং কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি শামসুল মোড়ল।
এছাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিটন সরদার, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি খোকন সরদার ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল সরদার, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক একরামুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আক্তারুল গাজী, সহ-সভাপতি রমজান গাজী ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ করিম গাজী ও সাধারণ সম্পাদক কালাম সরদার, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি কবির গাজী, সাধারণ সম্পাদক সবুজ সরদার, আফসার গাজী এবং সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রসূলসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা চলাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মীরা বলেন, মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে ইউনিয়নে বিএনপির সাংগঠনিক তৎপরতারও জানান দেওয়া হয়েছে।