শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline :
কুখরালী আহম্মদিয়া দাখিল মাদ্রাসার শত শত কেজি সরকারি বই বিক্রির অভিযোগ: তদন্ত ঠেকাতে দৌড়ঝাপ শুরু সাতক্ষীরায় সরকারি বই বিক্রি: মাদ্রাসা সুপারের বিরুদ্ধে তদন্তে নামছে শিক্ষা অফিসার সাতক্ষীরায় মাদ্রাসা সুপার ও এবতেদায়ী সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ: শাস্তির দাবি কালিগঞ্জে নারী স্বাস্থ্যকর্মীর শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ নির্বাচনি ইশতেহারে জ্বালানি খাতের ১৩ দফা অন্তর্ভুক্তির দাবি ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা সন্ধ্যায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় নির্বাচন, যানজটসহ বিভিন্ন বিষয়ে কঠোর সিদ্ধান্ত সাতক্ষীরার আইনজীবী হাসনা হেনা খানের দাফন সম্পন্ন
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

তিন সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী লালু গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে গজারিয়া থানার ওসি মো. হাসান আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত লালু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়- আলোচিত শুটার মান্নান হত্যা, হৃদয় বাঘ হত্যা ও জহিরুল ইসলাম জয় হত্যা মামলায় লালু এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গজারিয়া থানায় অন্তত ৪ থেকে ৫টি হত্যা মামলা ও একাধিক ডাকাতি মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে। এছাড়াও চাঁদাবাজি, অবৈধ অস্ত্র রাখা, হামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

গ্রেফতারকৃত অপর তিনজন হলেন— জহিরুল ইসলাম জয় হত্যা মামলার আসামি আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) এবং তার ভাই জসিম (৪৫)। তারা গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার যৌথ অভিযানে রাজধানীর হাতিরঝিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ থানার কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এলাকার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add