মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় সাংবাদিকদের ৪দিনের প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্টঃ / ৪১৫ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

জাতি গঠনে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই এই বার্তা সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে শিশু বিষয়ক সাংবাদিকতা ইস্যুতে চার জেলার সাংবাদিকদের চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার একটি বেসরকারি রিসোর্টের প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

শিশুদের ঝরেপড়া, সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো সাংবাদিকতার মাধ্যমে কীভাবে দায়িত্বশীলভাবে উপস্থাপন করা যায় সে বিষয়ে ধারণা দিতেই এ আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল কাদির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আল আমিন সরকার।

প্রধান প্রশিক্ষক ছিলেন গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন ‘সমষ্টি’র নির্বাহী পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুর জামান রনি। সরকারি-বেসরকারি মোট আটটি প্রতিষ্ঠান এই প্রশিক্ষণ কর্মশালার সহভাগী হিসেবে যুক্ত রয়েছে। চারদিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।

প্রধান প্রশিক্ষক বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মীর আত্তাকী মাসরুর জামান রনি তার বক্তব্যে বলেন, “শিশু বিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সংবেদনশীল ও নৈতিক হতে হবে। একটি ভুল বা অসতর্ক প্রতিবেদন শিশুর পুরো জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই শিশুদের পরিচয়, মর্যাদা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়েই সংবাদ পরিবেশন করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আল আমিন সরকার বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। শিশুদের সুরক্ষা, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত না হলে টেকসই জাতি গঠন সম্ভব নয়। শিশু বিষয়ক সাংবাদিকতা যদি দায়িত্বশীল হয়, তাহলে তা রাষ্ট্রের নীতি নির্ধারণেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”

সভাপতির বক্তব্যে মো. আব্দুল কাদির বলেন, “শিশুদের ঝরেপড়া রোধ, সহিংসতা প্রতিরোধ এবং অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক প্রতিবেদন আরও মানসম্মত হবে এটাই আমাদের প্রত্যাশা।”

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিআইআরপিবি’র ড. জুবায়ের আলম, সিনারগোজের সাজিয়া আফরিন, বাগেরহাটের সিনিয়র সাংবাদিক বাবুল সরদার, সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক ও সমষ্টির খুলনা বিভাগীয় সমন্বয়কারী শরীফুল¬াহ কায়সার সুমন, পটুয়াখালীর সিনিয়র সাংবাদিক এনায়েতুর রহমান, বরগুনার সিনিয়র সাংবাদিক মনির হোসেন কামাল এবং সাতক্ষীরার সাংবাদিক আমিনা বিলকিস ময়না। তারা প্রত্যেকেই শিশু বিষয়ক সাংবাদিকতায় নৈতিকতা, তথ্যের সত্যতা ও শিশু সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া বরগুনার সাংবাদিক মুশফিক আরিফ বলেন, “এই প্রশিক্ষণ আমাদের শিশু বিষয়ক সংবাদ আরও দায়িত্বশীলভাবে লেখার সাহস ও দিক নির্দেশনা দিচ্ছে।”

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সমষ্টির জাহিদুল আলম খান। প্রশিক্ষণের পরবর্তী দিনগুলোতে শিশু আইন, শিশু অধিকার, নৈতিক সাংবাদিকতা ও ফিল্ড রিপোর্টিং বিষয়ে সেশন পরিচালিত হবে।

সিনিয়র সাংবাদিক শরীফুল¬াহ কায়সার সুমন বলেন, শিশুর চোখ দিয়েই দেখতে হবে আগামীর বাংলাদেশ। আর সেই দেখার দায়িত্ব যাদের কাঁধে সাংবাদিকদের। সাতক্ষীরায় শুরু হওয়া এই প্রশিক্ষণ কেবল দক্ষতা বাড়ানোর আয়োজন নয়, এটি শিশুদের অধিকার, সুরক্ষা ও সম্ভাবনাকে তুলে ধরার অঙ্গীকার। দায়িত্বশীল সাংবাদিকতার হাত ধরেই গড়ে উঠতে পারে নিরাপদ শিশু, শক্তিশালী জাতি।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বলেন, “শিশু বিষয়ক সাংবাদিকতা কেবল একটি বিট নয়, এটি সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে শিশুদের ঝুঁকি, সম্ভাবনা ও অধিকার তুলে ধরতে পারলে সেটিই হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ।”

বাগেরহাটের সাংবাদিক বাবুল সরদার বলেন,“শিশুদের ঝরেপড়া, সহিংসতা বা পানিতে ডুবে মৃত্যুর মতো বিষয়গুলো অনুসন্ধানী ও মানবিক দৃষ্টিতে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। তথ্যভিত্তিক প্রতিবেদন, সচেতনতামূলক গল্প ও ইতিবাচক উদাহরণ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজে সচেতনতা তৈরি করতে পারেন এবং শিশু সুরক্ষায় কার্যকর পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারেন।”

সাতক্ষীরার সাংবাদিক আমিনা বিলকিস ময়না বলেন, “শিশু বিষয়ক সাংবাদিকতা কোনো সাধারণ ইস্যু নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও জাতির ভিত গঠনের সঙ্গে সরাসরি যুক্ত। দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শিশুদের কথা তুলে ধরতে পারলে গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add