মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় মা/দক ব্যবস্থা বন্ধের দাবিতে বি/ক্ষো/ভ : তিনদিনের আল্টিমেটাম

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় মাদক ব্যবস্থা বন্ধের দাবিতে বিক্ষোভ : তিনদিনের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার : মাদক ব্যবসা বন্ধে সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দার মাদক ব্যবসায়ী আনজুয়ারা ও ইটাগাছা পূর্বপাড়ার মাহফুজার মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

তিনদিনের মধ্যে মাদক ব্যবস্থা বন্ধ করা না হলে বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেওয়ার হুশিয়ারি দেন এলাকাবাসী।

শুক্রবার বাস জুম্মাা গড়েরকান্দা – ইটাগাছা সম্মিলিত জামে মসজিদ কমিটির নেতৃত্বে এলাকাবাসী এ আল্টিমেটাম দেয়।

এ সময়ে মাদক ব্যবসায়ী আনঞ্জুয়ার মাদক বন্ধসহ তিন দিনের মধ্যে এলাকা ছাড়ার ঘোষণা দেন। ইটাগাছা পূর্ব পাড়া এলাকার মাদক ব্যবসায়ী মাহফুজা খাতুন একই অঙ্গীকার করেন। বিক্ষোভ চলাকালে জামিরুল নামের এক মাদক সেবনকারী মাদক ক্রয় করতে আসলে তাকে উপস্থিত এলাকাবাসী উত্তম মাধ্যম দিয়ে এলাকা ছাড়া করে।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব,মৎস্যজীবীদল নেতা রাজু, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অহিদুজ্জ্ামান, জামায়াত নেতা আফসার আলী, মাহফিজুল ইসলাম , গড়েরকান্দা মৃত্যুফান্ডের সভাপতি বেলাল হোসেনসহ অন্যরা।

পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ইতিপূর্বে একাধিক বার তাদেরকে সতর্ক করা হলেও মাদক ব্যবসা বন্ধ করেনি। উল্টো মাদক ব্যবসার প্রসারতা বাড়িয়ে এলাকার পরিবেশ নষ্ট করে আসছিল। প্রশাসনের কাছে বার বার অভিযোগ দিলেও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে এলাকায় চুরি ছিনতাইসহ নানা অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যে কারনে এলাকাবাসী মসজিদের কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মাদকের ব্যবসা বন্ধ করে এলাকা না ছাড়লে তাদের বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেওয়ার হুশিয়ারি দেন তারা। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add