শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Headline :
সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’ : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আবদুর রহিম সাকি অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য সবুজ ভবন ও জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ এখন সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রথমবারের মতো পল্লী উন্নয়ন দিবস পালিত

Reporter Name / ৮৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রথমবারের মতো পল্লী উন্নয়ন দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রথমবারের মতো সারাদেশের ন্যায় সাতক্ষীরায় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি,পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী,কিশোরী সংঘের সদস্যদের মাঝে উৎসাহ অনুদানের চেক বিতরণ,গাছের চারা ও ঋণ বিতরণ অন্যতম। এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা বিআরডিবির উপ-পরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনূল ইসলাম,জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল,তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম,ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান,পল্লী উন্নয়নে সফল ব্যক্তিত্ব স্বপন কুমার শীলসহ সুফলভোগী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এর আগে একটি র‌্যালি জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে বের হয়। পরে আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বল্লী মজিবর রহমান বিদ্যালয়ের কিশোরী সংঘের সদস্যদের মাঝে উৎসাহ অনুদানের চেক বিতরণ,সুফলভোগীদের মাঝে ২শ’ ফলজ গাছের চারা বিতরণ ও উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add