শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline :
সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’ : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আবদুর রহিম সাকি অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ভোমরা স্থলবন্দর চেকপোষ্টে বিজিবি’র অভিযানে ২১৬ টি ডায়মন্ড এর নাকফুল, ০১ টি ভারতীয় ট্রাক ও ০২ জন ভারতীয় নাগরিক আটক

Reporter Name / ৫৫ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ভোমরা স্থলবন্দর চেকপোষ্টে বিজিবি’র অভিযানে ২১৬ টি ডায়মন্ড এর নাকফুল, ০১ টি ভারতীয় ট্রাক ও ০২ জন ভারতীয় নাগরিক আটক
সাইদুল বাসারঃ
০৯ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ২১৬ টি ডায়মন্ড এর নাকফুল ও ভারতীয় ০১টি ট্রাকসহ ০২ (দুই) জন ভারতীয় নাগরিক আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী পণ্যবাহী ট্রাক ডায়মন্ডের নাকফুল বহন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর গত ০৯ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক বিকেল চার ঘটিকায় বিজিবি চেকপোষ্ট, ভোমরায় একটি চৌকষ আভিযানিক দল কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময়ে ভারতের ঘোজাডাংগা স্থলবন্দর হতে ০১টি রপ্তানীকারক ট্রাক ভোমরা চেকপোষ্টে আগমন করলে চেকপোষ্ট এলাকায় অবস্থানরত আভিযানিক দলের সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশীকালে ২১৬ টি ভারতীয় ডায়মন্ডের নাকফুল জব্দ করে। এ সময়ে আভিযানিক দল অবৈধভাবে চোরাচালানের দায়ে ট্রাকের চালক (১) সমরেশ দাস, পিতাঃ সন্তোষ দাস, গ্রাম ও ডাকঘরঃ পানিতর, থানাঃ বসিরহাট, জেলাঃ উত্তর ২৪ পরগনা এবং (২) রাম মন্ডল, পিতাঃ মৃতঃ সুধীর মন্ডল, গ্রাম+ডাকঘর+থানাঃ বসিরহাট, জেলাঃ উত্তর ২৪ পরগনাকে ২১৬ টি ডায়মন্ড এর নাকফুল ও ০১ টি ভারতীয় ট্রাকসহ (IND WB 59 B9919) আটক করে। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃত ডায়মন্ডের নাকফুল ও ট্রাকের আনুমানিক মূল্য (ডায়মন্ড নাকফুল এর মূ্ল্য ৪৫,৬২,০০০/- টাকা এবং ভারতীয় ট্রাক ০১টি= ৮৫,০০,০০০/- টাকা) সর্বমোট মূল্য= ১,৩০,৬২,০০০/-(এক কোটি ত্রিশ লক্ষ বাষট্টি হাজার) টাকা।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় ডায়মনন্ডের নাকফুল চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধকল্পে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add