মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর নেতৃত্বে কুড়িকাহুনিয়া-গড়ুইমহল খালের ক্লোজারে গেটের পাট স্থাপনের কাজ শুরু

স্টাফ রিপোর্টার / ৭১ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া- গড়ুইমহল খালের পুরাতন ক্লোজারে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে গেটের পাট স্থাপনের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ক্লোজারের কারণে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন ব্যাহত হয়ে কৃষিজমি,মৎস্যঘের ও বসতবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে বছরের পর বছর চরম দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। অবশেষে গেটের পাট স্থাপনের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকালে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলীর নেতৃত্বে কাজ শুরু করা হয়। মাওলানা রিয়াছাত আলী বলেন,“জলাবদ্ধতা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি বড় সমস্যা। ক্লোজারের গেট সচল হলে দ্রুত পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। এতে কৃষি উৎপাদন,মৎস্যচাষ ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। মানুষের স্বার্থে এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আমি কাজ করে যাচ্ছি।” স্থানীয় বাসিন্দারা জানান,বছরের পর বছর অকার্যকর গেটের কারণে সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যেত। ফসলের ব্যাপক ক্ষতি,মাছের ঘেরে লোকসান এবং যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ ছিল নিত্যদিনের ঘটনা। গেটের পাট স্থাপনের কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শেষ করে ক্লোজারটি চালুর দাবি জানিয়েছেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সংশ্লিষ্ট শ্রমিকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর প্রত্যাশা,দ্রুত কাজ সম্পন্ন হয়ে ক্লোজারটি চালু হলে বহু বছরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add