মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

অ/বৈ/ধ ই/স/রা/য়ে/লি পণ্যে ব্রিটেনের নি/ষে/ধা/জ্ঞা, ‌‘আন্তর্জাতিক আইনের সঠিক প্রয়োগ’ নীতিগতভাবে স্বাগত জানিয়েছে মিসর

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে গড়ে তোলা ইসরায়েলি বসতি থেকে উৎপাদিত ও আমদানি করা পণ্যের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে নীতিগতভাবে স্বাগত জানিয়েছে মিসর। উত্তর আফ্রিকার অন্যতম প্রভাবশালী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই ব্রিটিশ পদক্ষেপের আনুষ্ঠানিক সমর্থন নিশ্চিত করেছে। কায়রো মনে করে, এটি আন্তর্জাতিক আইন রক্ষায় একটি যথার্থ পদক্ষেপ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখবে। এক সরকারি বিবৃতিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, যুক্তরাজ্যের সাম্প্রতিক এই অবস্থান ও দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশ্বের শক্তিশালী দেশগুলোর পক্ষ থেকে এমন পদক্ষেপ অবৈধ বসতি স্থাপনের তৎপরতা বন্ধে বড় ধরনের চাপ সৃষ্টি করবে। বিবৃতিতে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মিসর সতর্কবার্তা উচ্চারণ করে বলে, ইসরায়েলি বাহিনীর অবিরাম বসতি সম্প্রসারণ ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক ঐক্য ও সার্বভৌমত্বকে চরমভাবে ক্ষুণ্ন করছে। একই সঙ্গে এই অবৈধ কর্মকাণ্ড ভূখণ্ডটির স্বাধীনতা এবং একটি স্বাবলম্বী ও টিকে থাকার মতো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে নস্যাৎ করে দিচ্ছে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add