মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ই/উ/ক্রে/নে/র একটি টেলিভিশনের প্রধান কার্যালয়ে সরাসরি সম্প্রচার চলাকালেই এক বি/ধ্বং/সী ড্রো/ন হা/ম/লা চালিয়েছে রাশিয়া

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি টেলিভিশনের প্রধান কার্যালয়ে সরাসরি সম্প্রচার চলাকালেই এক বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। রাতভর ও দিনভর চালানো এই হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে অন্তত পাঁচজনে দাঁড়িয়েছে। এই ঘটনাকে রাশিয়ার নৈতিক অধঃপতনের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলা থামানোর জন্য পশ্চিমা ও বিশ্ব মিত্রদের একযোগে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন। অন্যদিকে, দেশটির দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ বিমান হামলায় এক নারী কর্মী প্রাণ হারিয়েছেন। সংবাদ সংস্থা ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদল মস্কো ও কিয়েভ সফরের সময় উভয় দেশই তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পার হতেই মঙ্গলবার কিয়েভজুড়ে একযোগে বিমান হামলার সতর্কসংকেত বাজতে শুরু করে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ ডিএসএনএস জানিয়েছে, কিয়েভে রাতভর হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে সলোমিয়ানস্কি জেলার একটি পাঁচতলা ভবন রয়েছে। এ ছাড়া পোদিলস্কি জেলায় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কিত সাধারণ মানুষ জীবন বাঁচাতে রাতভর মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। দিন গড়ালে নিহতের সংখ্যা বেড়ে ৫-এ দাঁড়ায় এবং ২৫ জন মারাত্মক আহত হন। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর থেকে কিয়েভে এখন প্রতিদিন যে পরিমাণ বিমান হামলার সতর্কসংকেত বাজছে, তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ইউক্রেনের টেলিভিশন চ্যানেল ‌‌‘উই আর ইউক্রেন’-এ দিনের বেলার হামলা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আজ রাশিয়া সরাসরি সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। এটি রাশিয়ার নৈতিক পতন ও অবনমনের এক নতুন পাতা। যৌথ প্রচেষ্টা ছাড়া রাশিয়াকে থামানো সম্ভব নয়। অন্যদিকে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সারাতোভ শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন। ট্রাম্পের শীর্ষ দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে মস্কো ও কিয়েভে আয়োজিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো বড় ধরনের চুক্তি বা অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। মার্কিন প্রতিনিধিদের ২০২২ সালের পর প্রথম ইউক্রেন সফর শেষে জেলেনস্কি জানান, চলমান এই যুদ্ধ সামনের পুরো শীতকালজুড়ে স্থায়ী হতে পারে বলে তিনি ধারণা করছেন। অন্যদিকে, ট্রাম্পের প্রতিনিধি উইটকফ কোনো বিস্তারিত বিবরণ না দিয়েই দাবি করেছেন যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইউক্রেন, ইউরোপ এবং আমেরিকার কর্মকর্তারা যেন শিগগিরই আলোচনায় বসতে পারেন, সে ব্যাপারে তিনি সম্মত হয়েছেন বলে জেলেনস্কি জানান। একই সঙ্গে তিনি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকেরও আহ্বান জানান। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ভূখণ্ডগত দাবি বা সর্বোচ্চ শর্তগুলো থেকে পিছু হটার কোনো ইঙ্গিত দেননি। মস্কোয় পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উশাকোভ জানান, মার্কিন প্রতিনিধিদের ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ‘রুশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অগ্রগতির’ কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। ক্রেমলিন তার নির্ধারিত সব লক্ষ্য অর্জন করবে বলেও প্রতিনিধিদলকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add