মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মোঃ আহাজ উদ্দীন / ৪০ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মোঃ আহাজ উদ্দীনঃ সাতক্ষীরায় সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় সংস্থাটির কার্যালয় সম্মেলন কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০ জন নারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সংক্রান্ত একটি সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। তিনি বলেন, “একটি আদর্শ ও মানবিক সমাজ গঠনে পরিবার ও রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি চর্চার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ তৈরি করা সম্ভব।”
অনুষ্ঠানে মানবাধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, “সব ধর্মের মূল শিক্ষাই হলো মানবকল্যাণ, ন্যায়বিচার ও পারস্পরিক সম্মান প্রতিষ্ঠা করা। অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে ধর্মীয় নীতি ও দেশের প্রচলিত আইন মেনে চলার পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে।” সমাবেশে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বিশ্বাস করেন, এ ধরণের আয়োজন সাধারণ মানুষের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে সহায়ক হবে; যা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে বিশেষ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add