মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

দেবহাটার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ৩১০ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দেবহাটা থানায় গিয়ে রিপোর্টার্স ক্লাবের নেতারা নতুন ওসির সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সকাল ১১টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাবে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে ওসি জাকির হোসেন সাংবাদিকদের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন। তিনি বলেন, অনুমোদনবিহীন খোলা বাজারে পেট্রোল ও জ্বালানি তেল বিক্রি করা যাবে না। বৈধ কাগজ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। এক মোটরসাইকেলে দুইজনের বেশি আরোহণ করা যাবে না। মোটরসাইকেল চালকদের জন্য ‘নো হেলমেট, নো ফুয়েল’ (হেলমেট ছাড়া তেল নয়) নীতি কঠোরভাবে কার্যকর হবে। নবাগত ওসি আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, “এবারের নির্বাচন হবে স্বচ্ছ ও ফেয়ার।

সেজন্য সাংবাদিকদেরও সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আমার এই বার্তাগুলো আপনাদের লিখুনির মাধ্যমে প্রচার করতে হবে।” তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে হলে দেবহাটা উপজেলার প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের নিরপেক্ষ হতে হবে। কোনো বিতর্কিত প্রিজাইডিং অফিসার বা পোলিং এজেন্ট নির্বাচিত হলে তা পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি। তিনি আশ্বাস দেন, এমন বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়া হবে।

তিনি দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঠিক তথ্য প্রকাশে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সাংবাদিক হাফেজ জিএম আব্বাসউদ্দীন, সভাপতি ডা. অহিদুজ্জামান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডলসহ কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add