শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline :
সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় তা ভোগদখল করেত পারেব বাবা-মা : আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’ : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চামড়া শিল্পের উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আবদুর রহিম সাকি অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশের খ্যাতনামা ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ব্রুনাই দারুসসালামে বাংলাদেশি কর্মীদের জন্য আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে,ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৬ লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্যসহ আটক ২

​সাইদুল বাসার / ৭৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

​সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৬ লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্যসহ আটক ২

​সাইদুল বাসারঃ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৬ লক্ষ ৬ হাজার ৬০০ টাকা। এ সময় একটি বাংলাদেশী ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। সোমবার (০৬ জুলাই ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, হিজলদী, কাকডাঙ্গা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের পৃথক টহল দল এই অভিযান পরিচালনা করে।
​আটককৃত আসামিরা হলেন চালক: মোঃ আফ্রিদি হোসেন (২৩), পিতা: মোঃ আবুল হাসান। সহকারী চালক: মোঃ মেহেদী হাসান (২৫), পিতাঃ মোঃ আনারুল ইসলাম মধু। (উভয়ের বাড়ি সাতক্ষীরা সদর থানার পদ্মশাখরা গ্রামে)। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালিয়ে শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে আনা নিম্নলিখিত মালামালগুলো জব্দ করা হয়: ​ভারতীয় চিংড়ির রেণুপোনা ও ট্রাক: ভোমরা বিওপির একটি বিশেষ দল মেইন পিলার ৩ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৬০,০০,০০০ (ষাট লক্ষ) টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেণুপোনাসহ একটি বাংলাদেশী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮৯৫৫৪) জব্দ করা হয় এবং চালক ও সহকারীকে আটক করা হয়।
​মোবাইল পার্টস (কলারোয়া): হিজলদী বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর কাছাকাছি বড়ালি মোড় এলাকা থেকে ১,২৭,৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। মোবাইল পার্টস (সাতক্ষীরা সদর): বাঁকাল চেকপোস্টের বিজিবি দল সাতক্ষীরা সদরের শ্রীরামপুর নামক স্থান থেকে আরও ২,৩৪,০০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের যন্ত্রাংশ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কেড়াগাছি সীমান্ত এলাকা থেকে ২,৪৫,০০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ জব্দ করতে সক্ষম হয়।
​​বিজিবি কর্তৃপক্ষের আরো জানান চোরাকারবারিরা সরকারের শুল্ক ফাঁকি দিয়ে এসব মালামাল অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসছিল। এ ধরনের অবৈধ চোরাচালানের ফলে দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
​দেশের রাজস্ব ফাঁকি রোধ এবং স্থানীয় শিল্পের সুরক্ষায় বিজিবির এই দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add