মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ

Reporter Name / ১০৭ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার শ্যামনগরে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ১৭ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

এ সময় তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। সেই ধারাবাহিকতায় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সহায়তা হয়তো সবার সব প্রয়োজন পূরণ করবে না। তবে এটি বিজিবির আন্তরিকতা, সহমর্মিতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দুর্যোগ, সংকট কিংবা যেকোনো কঠিন সময়ে বিজিবি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।

ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের আইন মেনে চলা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সবার শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add