মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এক ঘণ্টাব্যাপী মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার নিয়ম অনুযায়ী, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিটি ভুল উত্তরের বিপরীতে ০.২০ নম্বর কর্তন করা হবে।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার চেয়ারম্যান মুহা আল মামুন, ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোঃ ইমদাদুল হক, উপদেষ্টা ডঃ মুফতি আখতারুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান, নির্বাহী পরিচালক আবু সালেহ সাদ্দাম উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোঃ নুরুন্নবী, আরিফ বিল্লাহ, আল রাজীব, আফজাল হোসেন, শারাফাত হুসাইন লিটিল, মোঃ মাসুদ রানা ও মোঃ ওয়ালীউল্লাহ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বিক সুবিধার্থে তথ্য কেন্দ্র, ছবি তোলার জন্য ফটো ফ্রেম এবং নান্দনিক আয়োজন এর মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকল অভিভাবক এবং শিক্ষার্থীগণ কিশোর কন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর আগামীতে এই ধরনের পরীক্ষা অনুষ্ঠিত করার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add