বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline :
সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকের সাতক্ষীরায় জামায়াতের যুব নেতার জানাজায় মানুষের ঢল সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় ও ইসলাম প্রিয়, মুহাদ্দিস মাও আব্দুল খালেক। স্বাস্থ্যখাতে জনবল সংকটের মূলে ১৭ বছরের অবহেলা,চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না, স্বাস্থ্যমন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ। সাতক্ষীরার প্রবীণ ব্যবসায়ী শামসুল হুদা আর নেই: শোকের ছায়া রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ করেছেন,দায়িত্ব পালন করবেন স্পিকার লন্ডনের বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি আরবের প্রিন্সের মৃত্যু হয়েছে দৈনিক দক্ষিণের মশাল পএিকার সম্পাদকের স্ত্রী ইন্তেকাল করেছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুইজনকে আটক করা হয়েছে
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সামেক হাসপাতালের সামনে ফুটপাত দখল বাড়ছে জনদূর্ভোগ

Reporter Name / ২২৮ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

শরিফুল ইসলাম (জুয়েল): সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের ফুটপাত, খোলা জায়গা, সবই এখন বেদখল। আশপাশের এলাকায় একের পর এক গড়ে উঠছে অবৈধ দোকান, টং ও অস্থায়ী-স্থায়ী স্থাপনা। এতে যেমন সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সব দেখেও নির্বিকার প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, আগে মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারত, এখন সেই পথ দোকান আর মালামালে ভরপুর। সব জায়গা দখল হয়ে গেছে। পথচারী হযরত আলী বলেন, আগে নির্বিঘ্নে হেঁটে যাওয়া যেত, এখন দোকান আর ভ্যানগাড়িতে জায়গা নেই। ফুটপাত মানেই এখন বাজার।রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন সব জায়গা দখল হয়ে গেছে। আমাদের চলাচল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তারা আরও বলেন আমাদের দাবী সংশ্লিষ্ট প্রশাসক অতি দ্রুত অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে নির্বিঘ্নে চলাচল করার জন্য ব্যবস্থা করবেন। নির্বাহী প্রকৌশলী, (সওজ ) মোহাম্মদ আনোয়ার পারভেজ বলেন, আমাদের উচ্ছেদ কার্যক্রম চলমান আছে । ফুটপাত ও রাস্তার জায়গা সরকারি সম্পত্তি। এগুলো কেউ দখল করতে পারে না। আমরা বিষয়টি অবগত হয়েছি। খুব দ্রুতই অভিযান চালানো হবে, প্রয়োজনে উচ্ছেদ কার্যক্রমও শুরু হবে। শহরের সচেতন নাগরিকরা বলেন, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে রোগী ও সাধারন পথচারীদের স্বাভাবিক চলাচল, সবই হারিয়ে যাবে দখলদারদের হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add