মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি

মোঃ সাইদুল বাসার / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের স্মারকলিপি পেশ

​মোঃ সাইদুল বাসারঃ সাতক্ষীরায় গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, সাতক্ষীরা জেলা শাখা।
​বৃহস্পতিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে এবং শহর যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু তালেবের সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, সরকার যেন ফ্যাসিস্টদের কায়দায় নতুন করে জনগণের মতের তোয়াক্কা না করে জনগণের ওপর বিভিন্ন কার্যক্রম চাপিয়ে দিচ্ছে। গত তিন মাসে আদায়কৃত সব ভূতুড়ে বিদ্যুৎ বিল জনগণের ওপর সম্পূর্ণ অন্যায়ভাবে চাপানো হয়েছে। জনগণের গণশুনানির মাধ্যমে জনগণ চাইলে এটি বিবেচনা করা যেতে পারে, নচেৎ কোনোভাবেই তা চাপিয়ে দেওয়া চলবে না। ​তিনি আরও বলেন, তিন মাসের মধ্যে ডিমান্ড চার্জ, মিটার ভাড়াসহ বিভিন্ন খাতে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এই অব্যবস্থাপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, জনগণের রোষানলে পড়ার আগেই জনরোষ এড়িয়ে জনগণের কল্যাণে কাজ করুন। মন্ত্রিপরিষদে থাকা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারীদের চিহ্নিত করে জনগণের রায় মেনে নিন। বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক বলেন, দিন দিন গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুতের চরম লোডশেডিং এবং অতিরিক্ত বিলের কারণে মানুষ জীবনযাত্রা পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, খুব অনতিবিলম্বে তেলের দাম কমানো, গ্যাসের সংকট দূর করা এবং বিদ্যুতের মূল্য কমিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে— গত তিন মাসের ভূতুড়ে বিদ্যুৎ বিলের বিষয়ে অবিলম্বে গণশুনানি আয়োজন, প্রিপেইড ও পোস্টপেইড মিটারের অযৌক্তিক ডিমান্ড চার্জ ও মিটারভাড়া বাতিল, অতিরিক্ত আদায়কৃত অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া, গ্যাস সংকট দূরীকরণ, ‘গ্যাস না থাকলে বিল নয়’ নীতি কার্যকর এবং বাজার মনিটরিং জোরদার করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা। ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ১১ দলীয় জোটের অন্যতম নেতা ও এনসিপির সাতক্ষীরা জেলার আহ্বায়ক কামরুজ্জামান বুলু, জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও শহর সভাপতি মেহেদী হাসান, শহর শিবিরের সেক্রেটারি নুরুন্নবী এবং সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক আজাহারুল ইসলামসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add