মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের অবকাঠামো উন্নয়নের বিষয়ে পরামর্শ সভা

স্টাফ রিপোর্টার / ৮২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের অবকাঠামো উন্নয়নের বিষয়ে পরামর্শ সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের অবকাঠামো উন্নয়নের বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের হাট-বাজারের অবকাঠামো উন্নয়ন বাজেটেের মাধ্যমিক বাংলাদেশ সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার এর পক্ষ প্রস্তাবনায় বাজারের ড্রেনেজ ব্যবস্থা, টয়লেটিং ব্যবস্থা,বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন,সিসি ক্যামেরা, লাইটিং, রোড নির্মাণ ও সংস্কার সহ উন্নয়ন বাজেট পাওয়ার বিষয় আশ্বস্ত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান। তিনি বলেন কালিগঞ্জ আশাশনি দুইটি উপজেলার বাজার ব্যবস্থাপনা উন্নয়নের জন্য এমপি সাহেব দশ কোটি টাকার বরাদ্দের বিষয়ে আশ্বস্ত করেছেন। ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাট বাজারের পূর্বের এবং বর্তমান অবকাঠামোর উন্নয়নের জন্য একটা সন্তুষ্ট জনক বাজেট দেওয়ার বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন। বৃহত্তর বাজারের সকল সম্মানিত ব্যবসায়ীবৃন্দের হাটের ঐতিহ্যকে ধরে রাখার জন্য সকলের স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।১৭ আগস্ট সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে হাট বাজারের প্রবীণ ব্যবসায়ী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ বদরুর রহমান গাইনের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহকারি অধ্যাপক মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আজিজুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার ইউনিয়ন যুগ্ন আহবায়ক ও জেলা কমিটির সদস্য শেখ নুরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু,তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নেতা মোঃ আব্দুল গফুর,ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু,জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি মোঃ আজগার আলী,বিএনপি নেতা এস এম বাবু প্রমুখ।নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দের উপস্থিতিতে ১৮ আগস্ট মঙ্গলবার সকাল আটটায় উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে হাট বাজারের নেতৃবৃন্দ হাটের অবকাঠামো উন্নয়নের সম্ভাব্য স্থানগুলো সরোজমিনে পরিদর্শন করার বিষয়ে সবাই একমত পোষণ করেন। ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ হাটের অবকাঠামো উন্নয়নের বিষয়ে পরামর্শ সভায় প্রধান অতীতের বক্তব্য রাখছেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add