মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

আশাশুনিতে পাউবো কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে : ঝুঁকিতে উপকূলের বাঁধ

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা পওর বিভাগ-২-এর আশাশুনি উপ-বিভাগে জাইকা (JICA) অর্থায়িত টেকসই বাঁধ নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অসাধু ঠিকাদারদের প্রত্যক্ষ যোগসাজশে সিডিউল বহির্ভূত কাজ, নিম্নমানের ব্লক তৈরি এবং সরকারি নথিপত্রে ভুয়া তথ্য দেওয়ার মতো ঘটনা ঘটছে বলে সরজমিনে দেখা গেছে।
​অনুসন্ধানে দেখা যায়, আশাশুনি উপ-বিভাগের আওতাধীন জাইকার ৪টি প্যাকেজের মধ্যে ২ নম্বর প্যাকেজ (হাজরাখালি) বর্তমানে বন্ধ রয়েছে। অথচ নিয়মকানুন তোয়াক্কা না করে সেই বাতিল কিংবা স্থগিত কাজের অংশ অন্য ঠিকাদারের মাধ্যমে ৩ ও ৪ নম্বর প্যাকেজে (কোলা এলাকা) বাস্তবায়ন করা হচ্ছে। পাউবোর নিয়মানুযায়ী কোনো প্যাকেজের কাজ অন্য ঠিকাদার বা স্থানে হস্তান্তরের লিখিত ‘অফিস অর্ডার’ কিংবা বাতিল সংক্রান্ত ‘ক্যানসেলেশন পেপার’ তাৎক্ষণিকভাবে দেখাতে পারেনি কর্মস্থলে উপস্থিত কর্মচারীরা। প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, স্থায়ী বাঁধ নির্মাণের সিসি ব্লক তৈরিতে চরম জালিয়াতি করা হচ্ছে। নিয়ম অনুযায়ী কাস্টিংয়ের অন্তত ২৪ ঘণ্টা পর ফর্মা খোলার বিধান থাকলেও তা মাত্র ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যে খুলে ফেলা হচ্ছে। প্রয়োজনীয় সময় না দিয়ে পরদিনই অপক্ক ব্লকগুলো মাটি থেকে তুলে সারিবদ্ধ করে রাখা হচ্ছে, যা নিয়মিত কিউরিং না করায় প্রয়োজনীয় স্থায়িত্ব হারাচ্ছে। সবচেয়ে গুরুতর অনিয়ম ধরা পড়েছে ব্লক তৈরির তারিখে। ২৭ আগস্ট ২০২৬ তারিখে সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, সেদিন নির্মিত ব্লকে পূর্ববর্তী অর্থবছরের ব্যাক ডেট (জুন ২০২৬-এর ভেতরের তারিখ) ব্যবহার করা হচ্ছে। মূলত কাজ না করেই আগের অর্থবছরের বিল উত্তোলন ও অগ্রগতি দেখানোর উদ্দেশ্যে এ ধরনের জালিয়াতি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রকল্পের পিডি আরিফুজ্জামান-এর নির্দেশে সাতক্ষীরা পওর বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী (XEN) আব্দুর রহমান তাযকিয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী (SDE) রাশিদুল ইসলাম এবং শাখা কর্মকর্তা (SO) আব্দুল আলিম-এর সহায়তায় এসব অনিয়ম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রকল্প তদারকির দায়িত্বে থাকা জাইকা (JICA) বা পাউবোর কোনো প্রতিনিধিকে সাইটে দেখা যায়নি এবং উপস্থিত কেউ এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি। এলাকাবাসীর আশঙ্কা, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ আশাশুনির মানুষের জানমালের সুরক্ষায় নির্মিত এই বাঁধ যদি এখনই তদারকি না করা হয়, তবে সামান্য জোয়ার বা ঢেউয়ের চাপে তা ভেঙে গিয়ে ভয়াবহ প্লাবন সৃষ্টি হবে। দুর্নীতিবাজরা যেন প্রমাণ লোপাট করতে না পারে, সেজন্য অবিলম্বে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সরজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add