মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

ই/স/রা/য়ে/লে/র সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্নের আহ্বান ব্রিটিশ এমপির জেরেমি করবিন

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন। তিনি ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে যুক্তরাজ্যের সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ বন্ধ করা, দেশটিতে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের কার্যক্রম বন্ধ করা এবং এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করুন। বর্তমানে স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করা করবিন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক পুনর্বিবেচনার সময় এখনই। তিনি বলেন, “গতকাল আমি ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, ইসরায়েলকে ব্রিটিশ সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে। একই সঙ্গে ব্রিটেনে এলবিট সিস্টেমসের উৎপাদন কার্যক্রম এবং ব্রিটেনে তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহও বন্ধ করতে হবে।” যুদ্ধের অবসান ও ফিলিস্তিনিদের শান্তির দাবি করবিন বলেন, তিনি ফিলিস্তিনি জনগণের জন্য যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি দেখতে চান। একই সঙ্গে ইসরায়েলের ভেতরে যারা শান্তি ও যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের প্রতিও তিনি সমর্থন জানান। তিনি বলেন, “আমি যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি জনগণের জন্য শান্তি দেখতে চাই। ইসরায়েলের ভেতরে যারা একই জিনিস চান, আমি তাদেরও সমর্থন করি।” ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের সমালোচনাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখার প্রবণতারও কঠোর সমালোচনা করেন সাবেক এই লেবার নেতা। করবিনের ভাষায়, “ইসরায়েল বারবার এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করে যে, দেশটির রাষ্ট্রীয় আচরণের যেকোনও সমালোচনাই ইহুদিবিদ্বেষ। এটি সম্পূর্ণ অর্থহীন কথা।” আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জেরেমি করবিন বলেন, ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার পক্ষে বিশ্ব সম্প্রদায়কে আরও দৃঢ় অবস্থান নিতে হবে। বিশেষ করে জাতিসংঘকে পশ্চিম তীর ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার পাশাপাশি ইসরায়েলি দখলদারিত্বের অবসানে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, “আমাদের আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াতে হবে। পশ্চিম তীর ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রয়োজনীয়তায় সমর্থন দেওয়ার পাশাপাশি দখলদারিত্বের অবসানের প্রয়োজনেও জাতিসংঘকে আরও অনেক বেশি সম্পৃক্ত হতে হবে।” ফিলিস্তিনে চলমান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাজ্যের ইসরায়েল নীতির সমালোচনা দীর্ঘদিন ধরেই করে আসছেন করবিন। বিশেষ করে ব্রিটিশ অস্ত্র, সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে কি না—এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার মহলে বিতর্ক রয়েছে। করবিনের সর্বশেষ বক্তব্যে যুক্তরাজ্য ও ইসরায়েলের সামরিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার দাবি নতুন করে সামনে এসেছে। তিনি মনে করেন, যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনিদের মানবিক অধিকার নিশ্চিত এবং দীর্ঘদিনের দখলদারিত্বের অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add