মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬, সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ​

মোঃ সাইদুল বাসার / ১৩৪ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬, সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

​বৃক্ষরোপনের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬। রবিবার (২ আগষ্ট ) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বন বিভাগের পক্ষ থেকে ম্যানগ্রোভ— শুধুমাত্র ম্যানগ্রোভ বনায়ন হয়েছে ১০০ হেক্টর। আর এর পাশাপাশি এখানে ২৫,০০০ চারা ইতিমধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে চারা রোপণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি উপজেলায় ২ একর করে এক্সক্লুসিভলি বনায়ন করা হয়েছে। এটার কার্যক্রমও চলমান রয়েছে।
​তিনি পরিবেশ রক্ষায় এবং টেকসই উন্নয়নে বৃক্ষরোপণের অপরিহার্যতার কথা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ ও সঠিক পরিচর্যার আহ্বান জানান। সবুজ এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম এবং সামাজিক বন বিভাগ যশোর-এর বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
​মেলার উদ্বোধন পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। অতিথিরা বেলুন, ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে দশ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add