মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সাতক্ষীরা জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

ডেস্ক রিপোর্টঃ / ১৮৯ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা জাতি যখন আনুষ্ঠানিক বিজয়ের প্রহর গুনছিল ঠিক তার দুইদিন আগেই বাঙালি শ্রেষ্ঠ সন্তানদের বেছে নিয়ে তাদেরকে হত্যা করেছিল এবং বাংলাদেশকে জ্ঞানশূন্য ও বুদ্ধিহীন করতে চেয়েছিল পাক-হানাদার বাহিনীরা। তখন থেকে প্রতি বছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর এই দিনটিতে শহীদদের জন্য উৎসর্গ করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।
“শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষে অদ্য ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ৯ টার সময় শহীদ আব্দুল রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে বীর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়। পরবর্তীতে জনাব মিজ্ আফরোজা আখতার, জেলা প্রশাসক, সাতক্ষীরার সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহীনুর চৌধুরী সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add