মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. পলাশ

সংবাদ বিজ্ঞপ্তিঃ / ২২২ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

ডা. মো. মাহমুদুল হাসান পলাশ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। সাতক্ষীরার কলারোয়ার সন্তান এই চিকিৎসক বর্তমানে খুলনার পাশাপাশি সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগেও দায়িত্ব পালন করে সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

ডা. পলাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান থেকে এমএস অর্থো সার্জারি ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি বিশেষায়িত চিকিৎসা দক্ষতা অর্জন করেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন। সিঙ্গাপুরে, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করে আধুনিক স্পাইন সার্জারিতে আন্তর্জাতিক মানের দক্ষতা গড়ে তুলেছেন। তিনি আমেরিকান কলেজ অফ সার্জনস এর ডিগ্রিধারী একজন সম্মানিত সার্জনও।

চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা, স্পাইন সার্জারির আধুনিকায়ন, এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে ডা. পলাশের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বেশ কিছু চিকিৎসাবিদ ও গবেষণা সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।

সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি সাতক্ষীরা জেলায় পরিবহন শ্রমিকদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছেন। পাশাপাশি ভবিষ্যতে অর্থোপেডিক ট্রমা ও স্পাইন সার্জারিতে আরও উন্নত সেবা এবং গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থায় অবদান রেখে যেতে চান।

দীর্ঘদিন ধরেই স্পাইন সার্জারিকে আধুনিক পদ্ধতিতে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাওয়া এই তরুণ চিকিৎসক তার কর্মদক্ষতা, মানবিকতা এবং চিকিৎসাবিজ্ঞানে নিষ্ঠার কারণে সমগ্র চিকিৎসা অঙ্গনে এক উজ্জ্বল ও প্রতিশ্রুতিশীল নাম হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

ডাক্তার মোঃ মাহমুদুল হাসান পলাশ খুলনা বিভাগেই একমাত্র স্পাইন সার্জন। তিনি দক্ষতা, সততা ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add