মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline :
পি. কে. ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লস অ্যান্ড ড্যামেজে জোরালো পদক্ষেপ নেবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মাত্র তিন মাসে কোটি টাকার বেশি থাকা হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭টি: বাংলাদেশ ব্যাংক চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নানের মোটরসাইকেল শোভাযাত্রা ঢাকা-১৮ আসনের এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের
Notice :
'সাপ্তাহিক সূর্যের আলো' পত্রিকা সম্প্রতি চালু হতে যাচ্ছে অনলাইন সংস্করণ surjeralo.net। উক্ত পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাজ করতে ইচ্ছুক কিছু মেধাবী, সাহসী ও উদ্যোমী সংবাদকর্মী আবশ্যক। বিস্তারিত - ০১৭৫৪-২৪১৩৮৮, ০১৭৬৭-৪১৫১৩১, ০১৭১২-৩০৩৪১৫।

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

ডেস্ক রিপোর্টঃ / ৩৬১ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার আশাশুনিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার ১১৭ নম্বর তালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুরুপদ বাছাড় ২০২৩ সালের ১১ জুলাই থেকে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ ও অভিযোগনামা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। পরে অভিযোগ তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত চলাকালে গুরুপদ বাছাড় তদন্তানুষ্ঠানে উপস্থিত হননি। এমনকি তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি এবং মোবাইল ফোনসহ কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে গুরুপদ বাছাড়ের বিরুদ্ধে আনীত ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ ও তদন্ত প্রতিবেদন পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

সব দিক বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪ (৩) (ঘ) অনুযায়ী গুরুপদ বাছাড়কে ২০২৩ সালের ১১ জুলাই থেকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশের অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
add
add